নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত সবুজ মিয়া (২৬) নামে এক ব্যবসায়ীকে সাভারের আশুলিয়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে তাকেউদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর ১টায় উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকা থেকে ব্যবসায়ী সবুজ মিয়াকে অপহরণ করা হয়।
অপহৃত সবুজ মিয়া ওই এলাকার দলিল লেখক সাত্তার মিয়ার ছেলে। তিনি আঁখি ক্যাবল নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।অপহরণকারীদের আটকের চেষ্টা চলছে।
কেএইচ





