রাজধানীর মিরপুর-১১ এর ডুইপ প্লট এলাকায় মো. শহিদুল ইসলাম (৪৮) নামে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শহিদুল ইসলামের ভাতিজা মো. জুয়েল জানান, তার চাচা উত্তরার আর আর ইন্টারন্যাশনাল মানি একচেঞ্জের মালিক। তার বাসা মিরপুর-১২ এর ১ নম্বর রোডে। মিরপুর-১১ এর ডুইপ প্লট এলাকায় দুপুর আড়াইটার দিকে কে বা কাকে তাকে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়। এক রাউন্ড গুলি তার মাথার পেছনে বিদ্ধ হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

মিরপুর পল্লবী থানার অফিসার ইন চার্জ (ওসি) জিয়াউজ্জামান জানান, ঘটনা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ