নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠ-বস করিয়ে সাজা দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলামনাহিদ বলেছেন, একজন সম্মানিত শিক্ষকের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই মেনে নেয়া যায় না।
আজ সোমবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করবে। প্রয়োজনে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
গত শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ইসলাম ধর্মের প্রতি কটুক্তি করার অভিযোগ এনে শারিরিকভাবে লাঞ্চিত ও স্থানীয় সংসদ সদস্য তাকে কান ধরে ওঠবস করানোর মতো শাস্তি প্রদান করেন।
তবে ইসলামের অবমাননার বিষয়টি ম্যানেজিং কমিটিসহ স্থানীয় বিচারক এবং স্কুলের অন্য কোন শিক্ষকেরই জানা নেই বলে জানান তারা। এ ব্যাপারে ওই প্রধান শিক্ষকের বক্তব্য ম্যানেজিং কমিটির ষড়যন্ত্রের স্বিকার তিনি, ধর্মীয় ব্যাপারে মিথ্যা অভিযোগ এনে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
এমই





