মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় হরমনি তাতী (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী হরি কৃমন তাতী। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন হরি কৃমন তাতী। রোববার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে রহিমপুর ইউনিয়নের মৃতিঙা চা বাগানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,পারিবারিক কলহের জের ধরে হরি কৃমন ধারালো কুড়াল দিয়ে হরিমনের মাথায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসা) বদরুল হোসেন জানান, ঘটনার পর হরি কৃমন পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওএফ