ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (০৫ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে সীতাকুণ্ডের ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির (শাহনেওয়াজ ইডেন পার্ক) সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ সাব্বির আহমদ (৩৮) সেনাবাহিনীর একজন সৈনিক। তিনি ভাটিয়ারী মিলিটারি একাডেমিতে (বিএমএ) কর্মরত ছিলেন।

খুলনা ফুলতলা উপজেলার শিরোমনি পশ্চিমপাড়া এলাকার শেখ জামিল আহমদের একমাত্র ছেলে সাব্বির।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল আউয়াল জানান, বিএমএ’র দুই সৈনিক মোটরসাইকেল যোগে চট্টগ্রাম শহর থেকে ভাটিয়ারী মিলিটারি একাডেমিতে যাচ্ছিরেন। পথে ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির সামনে একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন তারা।

এসময় অন্য একটি গাড়ী তাদের চাপা দিলে সাব্বির ঘটনাস্থলেই মারা যান। আহত অপর সৈনিক আনোয়ার হোসেন গুরুত্বর আহত হন। তাকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

এমবি