সফররত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের চেয়ারপারসন জিন ল্যাম্বার্ট বলেছেন, বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য সকলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সব দল যদি অংশগ্রহণে ইচ্ছুক হয়, তাহলে আগাম নির্বাচনের বিষয়টি আলোচনার টেবিলে আনা উচিৎ।
সোমবার দুদিনের সফরে ঢাকায় আসার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জিন ল্যামবার্ট বলেন, একটি দেশের গণতন্ত্র চর্চা কোন পর্যায়ে রয়েছে, তা দেশটিতে নির্বাচন এলে বোঝা যায়। বাংলাদেশের সাধারণ নির্বাচন ও উপজেলা নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনায় সারা দেশে আহত ও নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে নির্বাচনের সার্বিক দিক নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।
তিনি বলেন, গণতন্ত্রে মতপার্থক্য থাকতেই পারে, তবে গণতান্ত্রিক রাজনীতিতে সহিংসতার কোন অবস্থান নেই। নির্বাচনে সহিংসতা বন্ধ করতে হলে নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
ল্যামবার্ট বলেন, অবশ্যই একটি রাজনৈতিক সংলাপের প্রয়োজন আছে। আমাদের এমন একটা রাজনীতিক পরিবেশের দরকার যেখানে বাংলাদেশের সব মানুষের কণ্ঠের প্রতিধ্বনি হবে।
একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ল্যামবার্ট বলেন, দশম জাতীয় নির্বাচন নিয়ে আমাদের অবস্থান এখনো পাল্টায়নি। বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য সকলের অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সব দল যদি অংশগ্রহণে ইচ্ছুক হয়, তাহলে আগাম নির্বাচনের বিষয়টি আলোচনার টেবিলে আনা উচিৎ।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করে ল্যামবার্ট বলেন, সাধারণ নির্বাচনের পরপরই বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাগুলো পুনরায় সাধারণ মানুষের মধ্যে আলোচনার জন্য দিয়েছে। এই বিষয়ে তিনি বলেন, হঠাৎ করে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
পোশাক শিল্প প্রসঙ্গে ল্যামবার্ট বলেন, জিএসপি সুবিধা ফিরিয়ে নেওয়া হবে না। আমাদের তেমন কোন ইচ্ছাও নেই। কিন্তু আমাদের নিরবতাকে দুর্বলতা ভাবাও ঠিক হবে না। তবে বাংলাদেশের পোশাক শিল্পের উন্নতির জন্য যথাযথ কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার।
এছাড়া সফরকালে রানা প্লাজা ধস পরবর্তী তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশের খতিয়ে দেখবে দলটি।
গ্রুপ অব দ্য প্রগ্রেসিভ অ্যালায়েন্স অফ সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস নেতা জন অ্যাটার্ড-মনটালটো, ইউরোপিয়ান পিপলস পাটির্র সালভাদর সেদোই অ্যালাবার্ট এবং অ্যালায়েন্স অফ ডেমোক্র্যাটস লিবারেলসের নিকোলো রিনালদি এই প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন।
ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন পক্ষের সঙ্গেও আলাদা বৈঠক করবে প্রতিনিধি দল।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন : ল্যাম্বার্ট
সফররত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের চেয়ারপারসন জিন ল্যাম্বার্ট বলেছেন, বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য সকলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সব দল যদি অংশগ্রহণে ইচ্ছুক হয়, তাহলে আগাম নির্বাচনের বিষয়টি আলোচনার





