নাশকতা সৃস্টির অভিযোগে নীলফামারী জেলার কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের জামায়াতের সভাপতি ও উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য জোবেদ আলী (৫২)কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতের দিকে উপজেলা শহরের একটি ফার্নিচারের দোকান হতে পুলিশ তাকে গ্রেফতার করে।

কিশোরীগঞ্জ থানার ওসি বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

সুজন/এআই