প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার- এই অধিকার বর্তমান সরকার নিশ্চিত করেছে।
তিনি মঙ্গলবার বিকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শণ শেষে এক শুভেচ্ছা বিনিময় সভায় একথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘কোনো ধর্মই মারামারি, হানাহানি সমর্থন করে না। দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে। এ কারণে সবাই নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারছে।’
এসএইচ





