পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও ১১ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন নারী ও আটজন পুরুষ রয়েছেন। এ নিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রী সংখ্যা দাঁড়ালো ১৯।
বুধবার (৩১ আগস্ট) মক্কা বাংলাদেশ হজ অফিসের আইটি ডেস্কের এক কর্মকর্তা এ তথ্য জানান।
তিনি বলেন, বার্ধক্যজনিত সমস্যাসহ বিভিন্ন কারণে ১১ জনসহ এ পর্যন্ত মোট ১৯ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে নিয়ম অনুযায়ী মৃতদের মক্কা, মদিনা ও জেদ্দায় দাফন করা হয়।
জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ পালন করবেন।
এফএফ





