সিরাজগঞ্জে ৩৩ হাজার পিস ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এরা হলেন- সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার পশ্চিম বেলকুচি গ্রামের পাসান মোল্লার ছেলে আব্দুল মজিদ ওরফে ইয়াবা মজিদ (৫০), পাবনার ঈশ্বরদী উপজেলার দিয়ারসাহাপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে বিপ্লব হোসেন, একই উপজেলার মুলাডুলি গ্রামের ফরহাদ আলীর ছেলে শহিদুল ইসলাম(৪২), টাঙ্গাইল সদর উপজেলার বেলতা গ্রামের মৃত মইনুদ্দিনের ছেলে সোলাইমান আলী ওরফে শংকর, একই এলাকার রাঙ্গাচিড়া গ্রামের জামাল হোসেনর ছেলে ইব্রাহিম হোসেন(২০), একই গ্রামের আব্দুল করিমের ছেলে নাজমুল হুদা(১৮) ও মগড়া গ্রামের হারুণ আলীর ছেলে রুবেল হোসেন।

মঙ্গলবার (২৮ জুন) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব।

এর আগে সোমবার (২৭ জুন) দিনগত রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি শাহাবউদ্দিন খান জানান, আবাসিক হোটেলে ইয়াবা কেনাবেচা চলছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩৩ হাজার ইয়াবা, নগদ ১ লাখ ২৬ হাজার টাকা ও একটি মোটরসাইকেলসহ ৭ জনকে আটক করা হয়।

আটকরা দীর্ঘদিন ধরে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, কুষ্টিয়া, রাজশাহীসহ উত্তরাঞ্চলে ইয়াবার ব্যবসা করে আসছিলেন।

ওএফ