ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরে সেতুর রেলিং ভেঙে বাস খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

শনিবার (২৪ আগস্ট)দুপুর আড়াইটার দিকে মহাসড়কের ফরিদপুর সদরের ধুলদী রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি। তবে নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি থানার ওসি এফএম নাছিম বলেন, ঢাকা থেকে গোপালগঞ্জগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে কুমার নদে পড়ে গেলে ঘটনাস্থলেই এর ৬ যাত্রী নিহত হন। তিনি বলেন, দুর্ঘটনায় অন্ততত ২৫ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

দুঘটনার খরব পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, হাইওয়ে পুলিশ ও কোতোয়ালি থানার পুলিশসহ এলাকাবাসী গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়।

কমফোর্ট লাইনের বাসটি ঢাকা থেকে গোপালগঞ্জের পাটকাটি যাচ্ছিল বলে জানিয়েছে ওসি নাছিম।

এমবি