নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের বন্দেরবাড়ী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আবু তাহের (৬০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় বন্দেরবাড়ী গ্রামের স্থানীয় হক মেম্বারের ধান ক্ষেতের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আবু তাহেরের ছেলে বাচ্চু মিয়া অভিযোগ করে বলেন, একই এলাকার খালেকের আমার বাবার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। এ নিয়ে খালেকের বিরুদ্ধে আদালতে মামলা করেন বাবা। এর জের ধরেই তারা আমার বাবাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে।

এ ব্যাপারে নরসিংদী মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) শেখ আবুল কাশেম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই আবু তাহেরকে হত্যা কার হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কেএইচ