রাজধানীর খিলগাঁও নন্দিপাড়া ০৫ নম্বর রোড এলাকায় বংশাল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) শামীমের গুলিতে ক্যাবল ব্যবসায়ী আল আমিন (২২) গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত আল আমিনকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, ক্যাবল সংযোগের বিলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত এএসআই শামীমকে আটক করা হয়েছে।

এসটি