এমপির স্ত্রীর কথামতো গাড়ি না থামানোয় ঠাকুরগাঁওয়ে হানিফ পরিবহণের ড্রাইভারকে গণধোলাই দিয়েছে এমপির লোকজন ও শ্রমিক নেতারা।বুধবার রাত সাড়ে ৯টায় ঠাকুরগাঁও জেলা শহরের নরেশ চৌহান সড়কের হানিফ কাউন্টারে এ ঘটনা ঘটে।

জানা যায়, পঞ্চগড় জেলার এমপি এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের সহধর্মিনীসহ কয়েকজন মঙ্গলবার রাতে ঢাকা থেকে হানিফ এন্টাপ্রাইজের (১৪৫৭৬৭ নম্বরের) এসি গাড়িতে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন।

এসময় পথে প্রাকৃতিক চাপ সৃষ্টি হলে বিষয়টি গাড়ির সুপারভাইজারকে জানালে সে ড্রাইভার হুমায়ুনকে গাড়ীটি নির্দিষ্টস্থানে ধামাতে বলে। এতে ড্রাইভার মহিলাদের উল্লেখ্য করে খারাপ ভাষায় কথা বলে গালিগালাজ করেন।

পরে এমপির পরিচয় দিলে ড্রাইভার আরো ক্ষিপ্ত হয়ে উঠেন। তারপরও ড্রাইভার কারো কথার গুরুত্ব না দিয়ে সোজা ঠাকুরগাঁও চলে যান।

অতঃপর ঘটনাটি এমপির বাসার স্বজনদের জানালে ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও এমপির ভাগিনা এ্যাপোলো হানিফ কাউন্টারের ম্যানেজার নারায়ন চন্দ্রকে বিচার দেন।

বিচার করার আগেই নেতার লোকজন এসে কাউন্টারে তালা ঝুঁলিয়ে দেয় এবং সেই ড্রাইভারকে মারধর করে।

এসময় শ্রমিক ইউনিয়নের নেতারা তাকে জনতার হাত থেকে রক্ষা করে কাউন্টারের ভিতরে নিয়ে তাদের পক্ষ থেকে আরেক দফা মারধর করে।
ঘটনার জন্য ম্যানেজার নারায়ন চন্দ্রসহ ড্রাইভারকে ক্ষমা চাইতে বলা হয় এবং বিষয়টি তাৎক্ষনিক মীমাংসা করা হয়।

এ বিষয়ে হানিফ কাউন্টারের ম্যানেজার নারয়ন চন্দ্র তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানান, আমরা বিষয়টি সমাধান করে দিয়েছি। এটা নিয়ে আর বাড়াবেন না বলে অনুরোধ করেন।

জেড