পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সারিয়ালজোত সীমান্তে ১টি ভারতীয় পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ নেকবর খান (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার গভীর রাতে অস্ত্র ও গুলিসহ ওই যুবককে আটক করা হয়। আটক নেকবর খানের বাড়ি তেঁতুলিয়া উপজেলার সারিয়ালজোত গ্রামে। তিনি ওই গ্রামের মো. লেবু খানের ছেলে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, রাত ১২টার দিকে সারিয়ালজোত গ্রামের নেকবর খানের বাড়ি ঘেরাও করা হয়। পরে তার বাড়ির গোয়ালঘরের মেঝে খুঁড়ে পলিথিনে মোড়ানো একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে তাকে আটক করা হয়।
পরে পিস্তল ও গুলিসহ নেকবরকে তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
এ ঘটনায় বিজিবির তেঁতুলিয়া কোম্পানি সদরের নায়েব সুবেদার দিদার আহমেদ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছেন তেঁতুলিয়া থানার এসআই সেলিম।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





