রাজধানীর গুলশান-২ এলাকার একটি নির্মাণাধীন বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সোমবার দুপুর ১২টার দিকে ওই এলাকার ১০৬ নম্বর রোডের ৪ নম্বর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই এলাকার মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের বিপরীতে নির্মাণাধীন ১৪তলা ভবনের ছাদে আগুন লেগেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।

গুলশান থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন বলেন, ‍আগুন লাগার খবর পেয়ে আমিও ঘটনাস্থলে যাচ্ছি।

এমবি