যশোরের শার্শা উপজেলায় বৃহস্পতিবার দুপুরে গরীব মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও অটিস্টিক ছাত্র-ছাত্রীদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শার্শা উপজেলা পরিষদেও উন্নয়ন তহবিলের অর্থায়নে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু এর সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মো: আশরাফ উদ্দিন। এক সুধিসমাবেশে স্বাগত বক্ত্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌসি, উপজেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান, যশোর জেলা পরিষদের সদস্য ইব্রাহীম খলিল সহ প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১০০ জন মেধাবী ছাত্রীর মাঝে বাইসাইকেল ও ১০ জন অটিস্টিক ছাত্র-ছাত্রীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

নাছির/এমএনজে