আন্তর্জাতিক মান অনুযায়ী স্বাস্থ্যখাতে মোট দেশজ উৎপাদন বা জিডিপির বরাদ্দ কমপক্ষে ৫ শতাংশ থাকা প্রয়োজন হলেও আমাদের দেশে স্বাস্থ্যখাতে জিডিপির সাপেক্ষ বরাদ্দ ক্রমান্বয়ে কমছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী জনপ্রতি ২ হাজার ৬৫২ টাকা বরাদ্দ থাকার কথা থাকলেও আমাদের দেশে স্বাস্থ্যসেবায় জনপ্রতি বরাদ্দ বছরে ৩ শত ৯০ টাকা। এ তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্ট্যরন্যশনাল বাংলাদেশ( টিআইবি)।
বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর হোটেল অবকাশে স্বাস্থ্যখাতে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক সংবাদ সম্মেলনে এক প্রতিবেদনে এই তথ্য জানায় টিআইবি।
এএইচ





