লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী গ্রামে চলাচলের রাস্তায় বসতবাড়ি নিমার্ণ করে দখল করে রেখেছে মা ও ছেলে। এমন অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এলাকাবাসীদের থেকে। যে কারণে ওই এলাকার ৫ শতাধিক মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
প্রাপ্ত অভিযোগে জানা যায়, ওই এলাকার মৃত আব্বাছ আলীর স্ত্রী রমিছা বেগম ও তার ছেলে গোলাম মোস্তফা বেশ কিছু দিন আগে একটি রাস্তাকে নিজের জমি দাবী করে বসত বাড়ি নির্মাণ করেন।
ওই এলাকার নূর ইসলাম বলেন, গত কয়েক বছর ধরে রাস্তাটি দিয়ে লোকজন হাতীবান্ধা শহরে এসে তাদের নিজ কাজ কর্ম করতেন। কিন্তু রমিছা বেগম ও তার ছেলে গোলাম মোস্তফা ওই রাস্তাটিতে বসত বাড়ি করে রাস্তা বন্ধ করায় লোকজন পড়েছে চরম ভোগান্তিতে। কেন কাজটি করছেন জিজ্ঞাসা করলে এলাকাবাসীরা জানায় যে গোলাম মোস্তফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে নির্বাচন করে হেরে যায়। ভোট না পাওয়ার জমানো ক্ষোভ থেকে সে ওই রাস্তাটি বন্ধ করে দেয় । এলাকাবাসী এ ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে লিখিত অভিযোগ করেছে।
একই গ্রামে নুরুল আমিন বলেন, রাস্তাটি বন্ধ করে দেয়ায় স্কুল-কলেজ গামী ছেলে-মেয়েদের চলাচলে ভোগান্তি হচ্ছে। অভিযুক্ত গোলাম মোস্তফা বলেন, রাস্তায় বাড়ি নির্মান করি নাই। আমি আমার জমিতে বাড়ি নির্মান করেছি। সিংগীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। রাস্তাটি চলাচল উপযোগী করতে উদ্যোগ নেয়া হচ্ছে।
সরকার/জেড





