শরীয়তপুর সদর ও গোসাইরহাট উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগ ৭ এবং বিদ্রোহী প্রার্থী ৭টিতে জয় পেয়েছেন।
এর মধ্যে সদর উপজেলার পালং ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবুল হোসেন দেওয়ান, তুলাসার ইউনিয়নে জাহিদুল ইসলাম (আ’লীগ বিদ্রোহী), আঙ্গারিয়ায় আনোয়ার হোসেন হাওলাদার (আ’লীগ বিদ্রোহী), রুদ্রকর ইউনিয়নে হাবিবুর রহমান ঢালী (আ’লীগ বিদ্রোহী), ডোংসারে চান মিয়া মাতবর (আ’লীগ বিদ্রোহী), শৈলপাড়া ইয়াসিন হাওলাদার (আ’লীগ বিদ্রোহী), চন্দ্রপুরে ওমর ফারুক মোল্লা (আ’লীগ), চিকন্দীতে এনামুল হক মুন্সি (আ’লীগ বিদ্রোহী)।
এছাড়া আওয়ামী লীগ থেকে চিথলিয়ায় আবদুস সালাম হাওলাদার ও বিনোদপুরে আবদুল হামিদ সাকিদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে মাহমুদপুরে মামলা সংক্রান্ত জটিলতায় নির্বাচন স্থগিত রাখা হয়েছে।
এদিকে গোসাইর হাট উপজেলার গোসাইর হাট ইউনিয়নের মোজফ্ফর হোসেন (আ’লীগ-নৌকা), সামন্তসার ইউনিয়নে আবুল কাশেম (আ’লীগ-নৌকা), কোদালপুরে এএম মিজান (আ’লীগ বিদ্রোহী), নলমুডিতে মাহফুজুল হক (আ’লীগ-নৌকা) জয়ী হয়েছেন। এছাড়া নাজিরপাড়া ইউনিয়নে মামলা জটিলতা কারণে নির্বাচন স্থগিত রয়েছে।
সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (২৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহল শুরু হয়ে চলে বিকের ৪টা পর্যন্ত।
ওএফ





