রাজধানীর কলাবাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল ইসলাম (২২) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় ২৫৫ নম্বর সুগন্ধা ডেভলপমেন্ট কোম্পানি বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নুরুল ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার কলপুর গ্রামের শহীদ উকিলের ছেলে।

নুরুল ইসলামের সহকর্মী কাওসার জানান, নুরুল সকালে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর