রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-২ এর একাধিক দল।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর বাসষ্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি করে প্রায় ৫ কেজি গাঁজাসহ কারের চালক খোকন মিয়াকে (৩৬)আটক করা হয়।
র্যাব-২ এর আরেকটি দল সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর তেজগাঁও, তেজগাঁও শিল্প অঞ্চল ও বনানী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ৬০ বোতল ফেনসিডিল, ২৫ বোতল বিদেশি মদ ও ২৪ ক্যান বিদেশি বিয়ারসহ শেখ ওমর শরীফ (৩৪) ও মো. হুমায়ুন কবির (২৫) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
এমকে





