লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া বিজিবি ক্যাম্প থেকে চৌধুরীপাড়া সংযোগ সড়কে নব-নির্মিত ব্রীজের উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার (০৬ জুন) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি মোতাহার হোসেন এমপি ব্রীজের উদ্ধোধন করেন। ওই এলাকার খচরের খালের উপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় প্রায় ৫৫ লক্ষ টাকা ব্যয়ে এ ব্রীজটি নির্মিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, প্রকৌশলী অজয় কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ, ওসি রেজাউল করিম ও বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল।
নুরনবী/এমই





