খিলগাঁও নন্দীপাড়ায় অটোরিক্সার চাকায় ওড়না পেছিয়ে সানজিদা আক্তার অনি নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। সে উত্তরা পলিটেকনিক ইন্সটিটিউটে ইলেট্রিক্যাল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিল।
মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় এ দুর্ঘটনা ঘটে।
ব্যাটারি চালিত অটোরিক্সায় সানজিদা নিজে শিক্ষাপ্রতিষ্ঠান উত্তরা  থেকে খিলগাঁও নন্দিপাড়ার নিজ বাসায় ফিরছিলেন। এসময় হঠাৎ চাকার সাথে তার ওড়না পেছিয়ে সড়কে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন তিনি।
দর্ঘটনার খবর পেয়ে তার চাচা আমিনুল ইসলাম তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। বিকাল সাড়ে ৫টায় কর্তব্যরত চিকিৎক সানজিদাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসআর