ময়মনসিংহের ত্রিশালে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৩ জন।

সোমবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার রাঘামারা নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেটকার ইউটার্ন করার সময় ময়মনসিংহগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরো ৩ জন।

প্রাইভেটকার ঢাকার দিক যাচ্ছিল বলে পুলিশ জানায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

এমকে