২০১৬-২০১৭ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনসহ সার্বিকভাবে যথাযথ দায়িত্ব পালন করায় কাস্টমস বিভাগ থেকে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার শওকাত হোসেনকে ‘কমিশনার অব দ্য ইয়ার’ নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের পরপরই প্রতিষ্ঠানটি থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে বুধবার আনুষ্ঠানিকভাবে টানা তৃতীয়বারের মতো ২০১৬-২০১৭ অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের ঘোষণা দেয় এনবিআর।
এ ছাড়া কাস্টমস বিভাগ থেকে মোট চারজন কমিশনারকে ‘কমিশনার অব দ্য ইয়ার’ নির্বাচন করা হয়েছে। তাদের মধ্যে কাস্টমস হাউস (চট্টগ্রাম) এ এফ এম আবদুল্লাহ খানকে ‘কমিশনার অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া কমিশনার কাস্টমস হাউস (ঢাকা) প্রকাশ দেওয়ান ও কাস্টমস হাউস (আইসিটি) ফারজানা আফরোজকে ‘কমিশনার অব দ্য ইয়ার’ নির্বাচিত ঘোষনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)।
নাছির/এমবি





