ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা থেকে শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৩৩ জনকে আটক করা হয়।

উপজেলার সেন্দা ও শিলাউড়া গ্রামে বুধবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রের মধ্যে আছে রাম দা, বল্লম, টেডা ও এক্কাইট্ট্যা।

আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে। তবে আটকদের নাম পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, বুধবার রাত ২টায় শহরের কান্দিপাড়া এলাকা থেকে ২৬ পিস ইয়াবাসহ কাউসার (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ।

তিনি ওই এলাকার মৃত রাজ্জাক ভূইয়ার ছেলে। এ বিষয়ে তার বিরুদ্ধে সদর থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর (মডেল) থানার অফিসার ইন চার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ