সার্ভিস ইনোভেশন ও ডিজিটালাইজেশন পুরস্কার পেয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান।
গতকাল বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২১-২২ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা ও বিভাগীয় পর্যায়ের সব কর্মকর্তা বাজার মনিটরিং, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সারা বছরব্যাপী অভিযান পরিচালনার মাধ্যমে সর্বস্তরের ভোক্তাদের অধিকার নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
তিনি আরও বলেন, সম্মাননা দায়িত্ববোধকে আরও সমুন্নত করে। আশা করছি ভোক্তা অধিদপ্তর ভোক্তার স্বার্থ রক্ষার্থে আরও নিবিড়ভাবে কাজ করবে।





