মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২২ জন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার কামারখোলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপ্যাক্টর সোহেল রানা জানান, ইমাত পরিবহনের দক্ষিনবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঢাকা মাওয়া মহাসড়কের কামারখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। বাকিদের উদ্ধারের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেহেদি আমান জানান, দূর্ঘটনায় ৫ জন আহতদের এম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।
ঢাকা মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার জানান, দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছিয়েছে। ফায়ার সার্ভসের পাশাপাশি পুলিশও উদ্ধার করছে। আহত ৫ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ এবং বাকিদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা প্রদান করা হচ্ছে বলে জানান তিনি।
পরে দুপুর ২ টার দিকে বাসটি উদ্ধার করলে যান চলাচল স্তাভাবিক হয়।
রকিব/এমবি





