দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টরের চাপায় সবুজ কুমার রায় (১৮) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলার ফুলপুর এলাকায় নদীতে ট্রাক্টর নামাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ পার্বতীপুর উপজেলার কুতুবপুর গ্রামের বিমল রায়ের ছেলে।
চিরিরবন্দর থানার এসআই আতাউর রহমান জানান, ট্রাক্টর ধোওয়ার জন্য হেলপার সবুজ উপজেলার ফুলপুর এলাকার একটি নদীতে নিয়ে গেলে সেখানে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় সবুজ ঘটনাস্থলে নিহত হয়।
কেএইচ





