রাজধানীর ডেমরা এলাকায় রানী মহল সিনেমা হলের সামনে যাত্রী নামিয়ে একটি লেগুনায় আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আগুনে লেগুনাটি সম্পূর্ণ পুড়ে ‘ছাই’ হয়ে গেলেও ডেমরা থানা পুলিশ এ বিষয়ে কিছুই জানে না।

বুধবার সকালে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, সকাল পৌনে ৬টার সময় আগুন একটি লেগুনায় আগুন দেয়া হয়। আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।

ডেমরা থানার এসআই শফিক বলেন, এ ধরনের ঘটনা আমাদের জানা নেই।

জেএ