রাজধানীর ধানমন্ডিতে লেগুনার ধাক্কায় তারেক হোসেন (১২) নামে এক হোটেলকর্মী নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির স্টার কাবাব হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তারেক হোসেন স্টার কাবাবের বিপরীতে উৎসব কাবাব নামে একটি হোটেলে কাজ করতেন।
দুর্ঘটনার পর তারেকের সহকর্মী বিল্লাল হোসেন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেকের ক্যাম্প সহকারী ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বলেন, তারেক উৎসব কাবাব হোটেলেই থাকতো। তার বাবার নাম আবুল কালাম। প্রাথমিকভাবে তার স্থায়ী ঠিকানা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এআর





