খুলনা সিটি কর্পোরেশন ( কেসিসি) নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ (রোববার) দুপুর থেকে বিভিন্ন এলাকায় টহল শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি খুলনা সদর দফতর এ তথ্য নিশ্চিত করেছে। ১৬ প্লাটুনে মোট ৬৪০ জন বিজিবি সদস্য রয়েছেন।
মোতায়েনকৃত ১৬ প্লাটুন বিজিবির মধ্যে খুলনা সদর থানা এলাকায় ৪ প্লাটুন, সোনারাঙ্গা থানা এলাকায় ৩ প্লাটুন, লবণচড়া থানা এলাকায় ১ প্লাটুন, খালিশপুর থানা এলাকায় ৪ প্লাটুন, দৌলতপুর থানা এলাকায় ২ প্লাটুন, আড়ংঘাটা থানা এলাকায় ১ প্লাটুন ও খানজাহান আলী থানা এলাকায় ১ প্লাটুন মোতায়েন করা হয়।
উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ১৫ মে অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী, রোববার (১৩ মে) মধ্যরাতে প্রচারণা শেষ হচ্ছে। আগামীকাল সোমবার দুপুর থেকে ব্যালটপেপার ও ব্যালট বাক্স বিতরণ শুরু হবে।
এমবি





