গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুরে নেহারুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (২৬ আগস্ট) সকাল ১০ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নেহারুল ইসলাম উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের মৃত শয়ন ব্যাপরীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীরা জানান, নেহারুল ইসলাম গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে তার নিজস্ব পুকুরে হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এরপর থানা পুলিশ খবর পেয়ে নেহারুলের লাশটি উদ্ধার করে।
এ তথ্য নিশ্চিত করে খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, নেহারুল ইসলাম একজন ভাল মানুষ ছিলেন। কে বা কারা এ হত্যাকাণ্ডে জড়িত তা এখনও জানা যায়নি।
সাদুল্লাপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, খবর পেয়ে নেহারুলের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। হত্যার ক্লু খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
এসএম





