গভীর রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন জন নিহত হয়েছেন।পুলিশের দাবি, তারা মানব পাচারকারী।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার দ্বীপ হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশের তিন সদস্য আহত হন।
নিহতরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ বাজারপাড়ার ধলু হোসেন (৫৪), সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার আবদুল মাজেদের ছেলে জাহাঙ্গীর আলম (৩৪) এবং একই ইউনিয়নের খাড়িয়াখালির কবির আহমেদের ছেলে জাফর আলম (৩৭)।
টেকনাফ থানার ওসি আতাউর রহমান খন্দকার জানান, নিহত তিনজন মালয়েশিয়ায় মানব পাচারের সঙ্গে জড়িত। এ ব্যাপারে তাদের নামে একাধিক মামলা রয়েছে।
এআর





