আকস্মিক বন্যায় সুনামগঞ্জের হাওড় অঞ্চলে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

গতকাল ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন মাহমুদ ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। এসময় তিনি বলেন, সামাজিক দায়িত্ববোধ থেকেই বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ছাত্রশিবির সাধ্যমত পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে। ছাত্রশিবিরের এমন কার্যক্রম অব্যাহত থাকবে। যার যার অবস্থান থেকে সবাই যদি সাধ্যমত এগিয়ে আসে তাহলে অল্প সময়েই এ সমস্যা কাটিয়ে উঠা সম্ভব। একই সাথে তিনি ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা ও দ্রুত পূণর্বাসনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান জানান।

তিনি বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সভাপতি হাফেজ জাকির হোসাইন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, সিলেট মহানগরী সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন।