মুন্সীগঞ্জের শ্রীনগরে ভাগ্যকুল পয়েন্টে পদ্মার পানি আরো ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
এতে প্রতিনিয়ত জেলার নতুন নতুন গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়ে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
রোববার জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ভাগ্যকুল পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৬.৩০ সেন্টিমিটারের চেয়ে ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এর ফলে নদী তীরবর্তী ইউনিয়নগুলোর লাখো মানুষ পানিবন্দি হয়ে জীবন কাটাচ্ছে। তলিয়ে গেছে ফসলি জমি।
এদিকে, নদীতে পানি বৃদ্ধির ফলে শ্রীনগর, লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলার নদী তীরবর্তী গ্রামগুলোতে পদ্মার ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে।
ভাঙনের মুখে টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যায়লয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





