মসজিদের দানবাক্স চুরির অভিযোগে অজ্ঞাত এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। নিহত ওই যুবকের আনুমানিক ২৭ বছর।
শুক্রবার ভোরে কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা ইউনিয়নের মানিকমোড়া বাজারে এ ঘটনা ঘটে।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সালাউদ্দিন আহম্মেদ জানান, লাশ থানায় নিয়ে আসা হচ্ছে। এখনও তার পরিচয় জানা যায়নি।
এআর





