রাজধানীর শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউতে ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।

আজ (বুধবার) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনায় ঘটে। দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় ভ্যানচালক কবির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত কবির হোসেন (৩০) ভোলার চরফ্যাশন উপজেলার চরগঙ্গাপুর গ্রামের সোনা মিয়ার ছেলে। কবির পরিবার নিয়ে মোহাম্মদপুরের বছিলা এলাকায় থাকতেন।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আলী হোসেন জানান, কবির হোসেন কারওয়ান বাজার থেকে ভ্যানে করে ডিম নিয়ে বছিলায় যাচ্ছিলেন। মানিক মিয়া এভিনিউয়ে ট্রাকের ধাক্কার তিনি গুরুতর আহত হন।

পরে তাঁকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।

এমবি