চট্টগ্রামে নমুনা পরীক্ষায় আরও ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এনিয়ে চট্টগ্রামে এখন এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ জনে দাঁড়ালো।

ফৌজদার হাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) আক্রান্তদের নমুনা পরীক্ষা করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) রাত পৌনে ৯টায় চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ডা. শাহরিয়ার কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শাহরিয়ার কবির বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও দু’জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭ জন।

শুক্রবার করোনাভাইরাস শনাক্ত হওয়া দু’জনের মধ্যে একজনের বাড়ি নগরের ফিরিঙ্গি বাজার এলাকায়। তবে অন্য জনের বাড়ির নির্দিষ্ট ঠিকানা নিশ্চিত করে বলতে পারেননি চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক।

এমবি