সরকার আবারও বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে বিজনেস প্রসেস আউটসোর্সিং বিপিও সামিটে ‘অবকাঠামো ও শিল্প খাতের প্রস্তুতি’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের একথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ভবিষ্যতে কিন্তু জ্বালানি গ্যাসের দাম বেশি পড়বে। আমাদের এলএনজি চলে আসছে ২০১৮ সাল থেকে। আর বেশি নাই, সামনে দেড়-দুই বছরের মতো আছে, দুই বছরের মধ্যে এখানে গ্যাসের একটা ব্যালান্স হবে। ইন্ডাস্ট্রিগুলো আসবে। ইন্ডাস্ট্রিদের বলেন, তাদের পাওয়ার এফিশিয়েন্ট হতে হবে।
অনুষ্ঠানে দেয়া বক্তব্যে নসরুল হামিদ বলেন, দেশের তৃণমূল পর্যায়ের মানুষও এখন আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করছে। কিন্তু এ খাতে আরো ভালো করতে তাদের কাছে বড় বাধা ইন্টারনেটের গতি। এজন্য দ্রুত ইন্টারনেটের গতি বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেন তিনি।
এমবি





