চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নগরীর কর্ণফুলী সেতু এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শরীয়তপুর জেলার পালং এলাকার মো. সোবহানের ছেলে ইসামুল হক সায়মন (৩৫) ও শরীয়তপুর সদরের আবদুল হামিদ খানের ছেলে আমির খান (৩২)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কর্ণফুলী সেতু এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে পুলিশ বাসে তল্লাশি চালায়। এসময় ২ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানাগেছে তারা ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলেও তিনি জানান।
এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
এআই





