ঢাকার সাভার পৌরসভার রাজফুলবাড়ীয়া নগরচর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাবুদ্দীন মীর (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

শাহাবুদ্দীন ভোলা জেলার চরফ্যাশন থানার নিখলি গ্রামের ফেরদৌস মীরের ছেলে। তিনি রাজফুলবাড়ীয়া নগরচর এলাকার হাশেম কাজীর বাড়িতে ভাড়া থেকে শুটকির ব্যবসা করতেন।

পুলিশ জানায়, বিকালে জানালা দিয়ে শাহাবুদ্দীনের একটি চাবি পাশের ঘরের চালার উপর পড়ে যায়। শাহাবুদ্দীন চালার উপর উঠে চাবি আনতে গেলে সেখানে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) খালিদ হোসেন মুন্সি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ