সাতক্ষীরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে একাধিক হত্যা মামলার আসামি ও কলারোয়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ শিবির নেতার নাম সামছুল আলম বুলবুল (৩৫)।
শনিবার ভোর রাত ৩টার দিকে কলারোয়া উপজেলার গাজনা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সামছুল আলম বুলবুল কলারোয়া উপজেলার গাজনা গ্রামের মাওলানা আতাউর রহমানের ছেলে।
কলারোয়া উপজেলার সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ময়েন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে গাজনার দাউদ আলীর বাড়ি থেকে বুলবুলকে গ্রেফতারের পরপরই তার সহযোগীরা পুলিশের ওপর হামলা করে।
এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গুলিতে বুলবুল দুই পায়ের হাটুতে গুলিবিদ্ধ হন। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তার নামে কলারোয়া থানায় চারটি হত্যা মামলাসহ প্রায় এক ডজন মামলা রয়েছে।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





