ময়মনসিংহ শহরের চরপাড়া মোড় এলাকায় অবস্থিত চারটি বেসরকারি হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নীলিমা আফরোজ এ অভিযানের নেতৃত্ব দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত শহরের চরপাড়া মোড় এলাকার গ্রামীণ হাসপাতাল প্রাইভেট লিমিটেড, আশা প্রাইভেট হাসপাতাল, ইসলামীয়া জেনারেল হাসপাতাল ও নিহাদ ডায়‍াগনোস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।

এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও অপরিষ্কার-অপরিচ্ছন্নতার জন্য গ্রামীণ হাসপাতালকে ২ ল‍াখ, আশা হাসপাতালকে ৫০ হাজার, ইসলামিয়া জেনারেল হাসপাতালকে ৫০ হাজার এবং নিহাদ ডায়াগনোস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নীলিমা আফরোজ জানান, ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এএইচ