ফেনী থেকে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার সকালে র‌্যাব-৭-এর ফেনী অস্থায়ী ক্যাম্পের সদস্যরা জেলার সদর দেবীপুর থেকে তাদের গ্রেফতার করে।

এ সময় সন্ত্রাসীদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ওয়ানশ্যুটার গান ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।


এমএনজে