বরিশাল শহরে অটোরিকশার চাপায় অজ্ঞাতপরিচয় এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতাল রোড ল’ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই গোলাম কবির জানান, ঘটনার পরপরই চালককে আটক ও অটোরিকশাটি জব্দ করা হয়।  

নিহত নারীর পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই কবির বলেন, রাস্তা পার হওয়ার সময় অটোরিকশাটি ওই নারীকে চাপা দেয়।

গুরুতর অবস্থায় তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেএইচ