আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সারাদেশে ২৫ কারাবন্দিকে মুক্তি দেবে কারা কর্তৃপক্ষ। ভালো ব্যবহার ও কারাগারের নিয়ম মেনে চলার ভিত্তিতে বরাবরের মতো এবারও এ কারাবন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় কারা অধিদফতরের মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন এ তথ্য জানিয়েছেন।
এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২ জনকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির।
তিনি বলেন, প্রতি বছরের মতো ভালো ব্যবহার ও কারাগারের নিয়ম-নীতি মেনে চলার জন্য তাদের মুক্তি দেওয়া হচ্ছে।
এআইজে





