লালমনিরহাট সদরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী খুন হয়েছেন। এ ঘটনায় পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওই ব্যবসায়ী মারা যান।

লালমনিরহাট সদর থানার এসআই আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

কেএইচ