চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়নশুকা জোলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুলন নেসা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তুলন নেসা একই এলাকার আবুল কাশেমের স্ত্রী।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মমরেজুল আক্তার জানান, নিজের ঘরের ফ্যানের সুইচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তুলন নেসা। এ অবস্থায় বাড়ির লোকজন তুলন নেসাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওএফ